بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কেমন আছেন ট্রিকবিডিবাসী আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বেশ অনেকদিন পর আবারো লিখালিখি শুরু করলাম। যদি কোন ভুল ত্রুটি হয় নিজ গুনে ক্ষমা করবেন। বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস শুরু হয় মূলত প্রায় ২০১২ সালের দিকে। বর্তমানে পাঁচটিরও বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। কিন্তু খরচ বিবেচনায় উপায় হলো সব থেকে কম খরচে ব্যবহার করা যায়।
- উপায় একাউন্ট খোলার নিয়ম একেবারে নিচে দেয়া আছে
- ** বর্তমানে যেকোনো উপায়ে গ্রাহক মাত্র ১৪ টাকা হোক সেটা বাটন ফোন বা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে ক্যাশ আউট পয়েন্ট থেকে ক্যাশ আউট করতে পারেন। **
- ** বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো একেক জন কম্পিটিশনে লেগে রয়েছে তাদের গ্রাহক আকৃষ্ট করার জন্য। উপায়ও কম না, তাই উপায়ে এবার 26 শে মার্চ উপলক্ষে তার গ্রাহকদেরকে 26 টাকা রিচার্জে ২৬ টাকায় ক্যাশব্যাক দিচ্ছে
। **
২৫ শে মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত যেকোনো উপায়ে গ্রাহক যেকোন নাম্বারে ২৬ টাকা রিচার্জ করলে পেয়ে যাবেন ২৬ টাকা ক্যাশব্যাক। এই ক্যাম্পেইন চলাকালীন প্রত্যেকদিন ১০০০ গ্রাহক এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। একজন গ্রাহক শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবেন এই সুযোগটি। তাই দেরি না করে আজকেই শুরু করে দিন। তবে আমি বলব রাত বারোটার দিকে যদি চেষ্টা করেন অবশ্যই ক্যাশব্যাক পেয়ে যাবেন কারণ সেই সময় গ্রাহকদের চাপ কম থাকে।
এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডি এর সাথেই থাকবেন নিত্য নতুন সকল প্রকার তথ্যের জন্য।
কিভাবে উপায় অ্যাপে রেজিস্ট্রেশন করবেন?
ওপায় অ্যাপসটি ইন্সটল করার পরে, অ্যাপস টি তে প্রবেশ করুন। এবার আপনার সামনে নিচে দেখবেন দুইটি অপশন চলে আসছে। প্রথম যে অপশনটি দেখতে পাবেন। সেই অপশনটির সাহায্যে আপনি নতুন একাউন্ট এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় নাম্বার অপশনের মাধ্যমে আপনারা পুরাতন উপায় অ্যাকাউন্ট লগইন করতে পারবেন।
Upay App:
যেহেতু আমরা জিপি সিমের মাধ্যমে একাউন্ট খুলব। তার জন্য আমরা এখানে গ্রামীণফোন অপারেটরটি সিলেট করে দিব। সিলেট করে দেয়ার পরে নিচে দেখবেন ভেরিফাই নাম্বার বলে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন। এবার ভেরিফাই সম্পূর্ণ করার জন্য আপনার ফোনে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোড টি অটোমেটিকলি ভেরি ফাইড নিবে। যদি আপনার মোবাইলে একাউন্টে দেয়া সেই কাঙ্ক্ষিত সিম কার্ডটি প্রবেশ থাকে।
ওটিপি কোড টি যদি সাথে সাথে ভেরিফাই না নেয়। তাহলে আপনি নিজের ফোন থেকে মেসেজ অপশনে যাবেন। সেখানে ওটিপি কোড পেয়ে যাবেন। সেই কোডটি উপায় অ্যাপসটিতে বসাতে হবে।


